
কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন ও কোভিড -১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিসেফ থেকে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.