1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

রক্ষক যখন ভক্ষক-গ্রেফতার ০২ ও ট্রাক উদ্ধার

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৩১ Time View

বিশেষ প্রতিনিধি ঃমাধবপুর থানা এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ হইতে গত ১০/০৩/২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ফেনী ড-১১-০৭৩৫ এর চালক ১। আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮), পিতা- মোঃ ইউনুস, মাতা- নুরুনেছা, সাং- হরিপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং হেলপার ২। মোঃ রিয়াদ (২০), পিতা- খোকন মিয়া, সাং- পশ্চিম বিজয় সিংহ, থানা- ফেনী সদর, জেলা- ফেনীদ্বয় চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করিয়া টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করেন। পরদিন ১১/০৩/২০২২ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় গাড়ী চালক আলী হোসেন এর সহিত বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে। বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এই সংক্রান্তে গত ১৭/০৩/২০২২ খ্রিঃ কোম্পানীর লোকজন থানায় মামলা করিলে পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মাধবপুর এর নেতৃত্বে টিম মাধবপুর থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ ফেনী সদর থানা হইতে অভিযান পরিচালনা করিয়া গত ১৯/০৩/২০২২ তারিখ আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং গত ২০/০২/২০২২ খ্রিঃ তারিখ ফেনী এলাকা হইতে আসামীদ্বয়কে গ্রেফতার করিয়া তাদের স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন । অদ্য ২১/০৩/২০২২ তাং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামী মোঃ রিয়াদ (২০) বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করে।

টিম মাধবপুর থানার একটি সফল অভিযান সমাপ্তি হয়।
সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ রইল।
এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com