1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ স্কাউটের ৪র্থ বারের মতো সম্পাদক নির্বাচিত হলেন শিক্ষক মোসাহিদ আলী

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৭৯ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার টানা ৪র্থ বারের মতো সম্পাদক নির্বাচিত হলেন মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমলগন্জ পৌরসভা ওপেন স্কাউটসে্র ইউনিট লিডার বিশিষ্ট সংগঠক ও ক্রিড়ানুরাগী মোসাহিদ আলী। ১২মার্চ (শনিবার) কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শাখা, মাধ্যমিক শাখা ,মাদ্রাসা শাখা ও মুক্তদল শাখার ৩৩৬ জন কাউন্সিলারদের উপস্হিতিতে নব গঠিত কমিটিতে তাকে সর্বসম্মতিক্রমে ৪র্থ বারের মত সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া উপজেলা স্কাউটসের নির্বাহী সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমিশনার পদে আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস কে নির্বাচিত করা হয়। স্কাউটার মোসাহিদ আলী ৪র্থ বারের মতো সম্পাদক নির্বাচিত হয়ে সকল কাউন্সিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। তিনি সকলের কাছে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগীতা কামনা করেন। গত কাল ত্রৈ- বার্ষিক কাউন্সিল’২০২২ অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, আব্দুল গফুর মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল ওয়াহিদ, স্কাউটসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com