1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের মাধবপুর ইউপির জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪০০ Time View
 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ 
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলী ও সদস্য সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহণ পরবর্তী ইউনিয়ন পরিষদ কর্তৃক সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৩ মার্চ বিকালে মাধবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।  মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন,  সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,
রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,  কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,  ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম।  শিক্ষক আব্দুল মুমিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী, রামকৃষ্ণ চাটার্জী, শিবনারায়ণ শীল, সংরক্ষিত মহিলা সদস্য মালতি বুর্নাজী, মাধবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন ও শ্রমিক নেতা রামসুন্দর দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com