1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬০৪ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ বাড়ির পিছনের মাটির গর্ত থেকে ১ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকেল ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ ঘরের পেছনে মাটির গর্তে পাওয়া যায়। নিহত ছাত্রীর বাবা ফরিদ মিয়া জানান, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বিকেল ৫টার পর থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্ত থেকে গলাকাটা ও পেটের ভুড়ি বের হওয়া ক্ষত বিক্ষত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ফরিদ মিয়া আরও বলেন, এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় একটি মামলা করবেন।

কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয়। চুরি দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে চুরি দিয়ে কুপানোর দাগও রয়েছে। কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com