1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দুই বোনের বাচাঁর আকুতি

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭১৬ Time View

আব্দুল বাছিত খানঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের মঞ্জুর আলীর দুই মেয়ে সেলিনা আক্তার (১৮) ও জড়িনা আক্তার(১৬) দুই বোনবাচার আকুতি জানিয়েছে। ঘটনাটি গত ৮ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় দুই বোন অটো রিকশা করে একটি অনুষ্ঠানে যাচ্ছিলো, কমলগঞ্জ -আদমপুর সড়কে বেপরোয়া সিএনজি অটোরিকশার পিছন দিকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা । পরে তাদেরকে উদ্বার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস ওসমানিতে চিকিৎসা নিয়ে জড়িনা আক্তার কিছুটা সুস্থ হলে সেলিনা আক্তারের অবস্থা আশংকাজনক। তারা বর্তমানে মৌলভীবাজার জেনারেলহা সপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতিম দুই বোনের অবিভাবক বলতে কেউ নেই, বাপ মঞ্জুর আলী থেকেও নেই, দুই বোনের লালন পালন কারী প্রবাসী দরবেশ আলী এখন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। দুই বোন সুস্থ হতে আরও ৫ লাখ টাকার প্রয়োজন। সিএনজি চালক ও মালিক পক্ষের কেউই আজ পর্যন্ত সহযোগিতায় এগিয়ে আসেনি। চালক ও মালিক পক্ষের লোকজন নিয়ে গত ১৩ ফ্রেব্রæয়ারী কমলগঞ্জ পৌরসসভার মেয়র কক্ষে বৈঠক বসলেও আসেনি কোন সহযোগিতার সিদ্ধান্ত। চালক ও মালিক পক্ষের কেউই আজ পর্যন্ত খোজখবর নেননি দুই বোনের। মৌলভীবাজার -থ ১১-৫৭০৪ নং ঘাতক সিএনজিটি একটি বাসায় আটক রয়েছে। দেশ বিদেশের দয়াবান লোকেরা এগিয়ে আসলে দুইটি জীবন বেচে যাবে। তাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন প্রবাসী মোঃ দরবেশ আলী। অসহায় দুই বোনের চিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি যোগাযোগ ও বিকাশ করুন নিচের মোবাইল নম্বরে-০১৭৪৪৮৭৯৯৩৫।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com