1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪২১ Time View

কমলগঞ্জ প্রতিনিধিঃ হাজারো দর্শকদের উপস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের কমলগঞ্জ মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৩টায় নৃত্য ও গান পরি্বেশনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃরফিকুর রহমান। উদ্বোধক ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দীন, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইয়ারদৌস হাসান, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম গোলাম ফারুক মীর ও আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুশের্দ রাজু । টুূনার্মেন্টের ধারাভাষ্য উপ কমিটির আহবায়ক শাহীন আহমদের পরিচালনায় ও টুনার্মেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন সভাপতিত্বে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধনী খেলায় অংশ নেয় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সবুজ বাংলা স্পোটিং ক্লাব রাজনগর। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে রাজনগর জয়ী হয়। শুরুতেই ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।খেলার পূর্বে উভয় দলের খোলায়ারদের সাথে অতিথিরা কর্মদন করেন। টুনার্মেন্টের কাপদাতা হলেন ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী। চ্যাম্পিয়ান দল পাবে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা প্রাইজমানি। ফুটবল টুনার্মেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com