

অগ্রযাত্রা সংবাদ ঃ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ রোজ বুধবার সকাল ১০ঃ০০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে আসন্ন রমজান উপলক্ষ্যে টিসিবি’র কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত এক সভা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তাগণ কে সঙ্গে নিয়ে যুক্ত ছিলেন।
উক্ত সভার পরে সকাল ১১ঃ৩০ মিনিটে জেলা প্রশাসক এর সভাপতিত্বে উপর্যুক্ত বিষয়ে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবি উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত জেলা, পৌরসভা, ও উপজেলা মনিটরিং কমিটি গঠনের বিষয়ে জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান উপস্থিত সকলকে দিক-নির্দেশনা দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে তৃণমূল পর্যায়ে নিম্নআয়ের মানুষের প্রায় এক কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।








Leave a Reply
You must be logged in to post a comment.