1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৫ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ
দিবস ও আন্তর্জাদিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপাধ্যক্ষ ড. মো.
আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা,
পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স
ইউনিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সমকাল সুহৃদ সমাবেশসহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পার্পণ করা হয়। সোমবার সকাল ৭টায়
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রভাত ফেরী বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ
মিনারে এসে শেষ হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা
স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষেদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর
রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান। আলোচনায় অংশ
নেন বীর মুক্তিযোদ্বা জয়নাল আবেদীন, সাবেক পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাত এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।
এদিকে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার ভোরে
প্রভাতফেরি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল
সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা ও সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সুহৃদ সমাবেশ এর
সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক
প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, সাংবাদিক নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম,
সালাউদ্দিন শুভ, ব্যবসায়ী সুশীতল দেব, সমাজসেবক জামাল আহমেদ চৌধুরী, আব্দুল আলী,
আসাদ উল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com