1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ ও খেলা সামগ্রী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯০ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইন চার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।

পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলরবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com