1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৮ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ১৩ই ফেব্রুয়ারী রবিবার ২০২২ইং চেয়ারম্যান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দায়িত্ব ভার গ্রহণ করে প্রথম সভায় সভাপতি হিসেবে অংশ গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার এর সভাপতিত্বে ইউপি সচিব সরওয়ার আহমদ এর সঞ্চালনায়

উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তরফদার, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক হোসনেয়ারা বেগম, কর্মকর্তা,মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার, সাংবাদিক আব্দুল বাছিত খান, আবুল কালাম, নাজমুল ইসলাম মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউপি সদস্যদের বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। এছাড়াও উপস্তিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীগন। দায়ত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার বলেন,
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণের জন্য যেন কবুল করেন। মানুষের অধিকার বাস্তবায়ন সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন তাই আমি সবার ভালবাসা ও সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com