

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
বসত ঘরের জন্য পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহকালে মাটি ধ্বসে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী চা শ্রমিক দুই সন্তানের মা শেফালী বাউরী। তিনি চাতলাপুর চা বাগানের বারী টিলার চুনু বাউরীর স্ত্রী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ১৯ নং সেকশনের (প্লান্টেশন এলাকা) কড়ইতল এলাকায় এ ঘটনাটি ঘটে।
চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করে বসত ঘর লেপেন। তিনি বুধবার শেফালী বাউরীর ১৯ নম্বর সেকশনের কড়ইতল এলাকার একটি পাহাড়ি ছড়া পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করছিলেন। বেলা দেড়টার সময় মাটি সংগ্রহকালে টিলায় ধ্বসে তিনি মাটি চাপা পড়েন। এ সময় তার সাথের নারী চা শ্রমিকসহ অন্য শ্রমিকরা ধ্বসে পড়া মাটি সরিয়ে নিচ থেকে নারী চা শ্রমিক শেফালী বাউরীর মরদেহ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.