1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে হচ্ছে দুই দেশের সীমান্ত হাট

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮১ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২ একর ভূমিতে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ ব্যয় হবে ভারতীয় রুপিতে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকার সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উপস্থিত থেকে বর্ডার হাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
এদিকে বর্ডার হাটটির নিমার্ণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোনের আগের দিন মঙ্গলবার বিকালে হাটের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার (সিলেট) মিরাজ কুমার যাশওয়াল, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকসহ বিজিপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তের ১৯০৩/৩৩ এস পিলারের কাছে এবং ভারতের ত্রিপুরার ধলই জেলার কমলপুর এলাকার নোম্যান্স ল্যান্ড উভয় দেশের সমপরিমাণ ২ একর জায়গায় বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। হাটটিতে বাংলাদেশ সীমান্তের দিকে ১টি এবং ভারতের দিকে আরেকটি ফটক থাকবে।

সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার হাট বসবে। তবে স্থানীয়দের সুবিধা-অসুবিধা বিবেচনায় একাধিক দিনও হাট বসার সিদ্ধান্ত নিতে পারবে হাট ব্যবস্থাপনা কমিটি। হাট খোলার দিন সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাটে বেচাকেনা করা যাবে। এই হাটে শুধু মাত্র প্রশাসনের তালিকাভুক্তরাই পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবে।

সূত্রটি আরও জানিয়েছে, এই হাটে তৈরি পোশাক, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, শাকসবজি, ফলমূল, মাছ, মুরগি, শুঁটকি ও সুপারি প্রভৃতি পণ্য বেচাকেনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com