1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ভারতে করোনার ভয়াবহ অবস্থা

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৪৭৭ Time View

অনলাইন ডেস্ক: ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। শনিবারের তুলনায় রোববার আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে প্রাণহানির সংখ্যাও তিন হাজার ছাড়িয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। খবর এনডিটিভির। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন। এর মধ্যে নতুন করে ৫৫২ জন ওমিক্রনে আক্রান্তসহ ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৩ জনে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভারতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনার সংক্রমণে মারা গেছেন ৩২৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, রোববার সংক্রমণের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। গত ২ জানুয়ারি ভারতে সংক্রমণের এই হার ছিল তিন শতাংশেরও নিচে। সেখানে মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো চিত্রটা বদলে গেছে। সংক্রমণের এই উল্লম্ফনের কারণে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। এর পরই রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com