1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৪০৯ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা শুরু হয়েছে। মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ এর উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এ কর্মশালা শুরু হয়েছে। রোববার ৯ জানুয়ারি সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ। করুনা দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন দুধু দেববর্মা, নয়ন দেববর্মা প্রমুখ। এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় শুরু হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা খুশী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com