

বৃহস্পতিবার ৬ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবিএম মুজাহিদুল ইসলাম পিপিএম’র পরিচালনায় আয়োজিত পুলিশের মাসিক অপরাধ সভায় বিনয় ভূষণ রায়কে অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর -২০২১ সালে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এর আগে তিনি গত বছর দুইবার মৌলভীবাজার জেলার ( মে-জুন মাস) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এছাড়া দুইবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জও নির্বাচিত হন।
মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সীসহ মৌলভীবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে জেলার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন , আমার এই অর্জনের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকীসহ কুলাউড়া থানা পুলিশের সকল সদস্যেদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্য নিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।
তিনি আরো বলেন, যেকোন পুরস্কারই ভালো কাজে উৎসাহ যোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যার সহ উর্ধ্বতন সকল কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল কুলাউড়াবাসীর কাছে দোয়া চাচ্ছি। আগামীতেও আর ভালো দায়িত্বপালনের মাধ্যমে যেন কুলাউড়ার নামটি যেন সমুজ্জ্বল রাখতে পারি।
Leave a Reply
You must be logged in to post a comment.