1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মুন্সীবাজার কওমী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬১৯ Time View

অগ্রযাত্রা সংবাদ:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কওমী মাদ্রাসা’এর একাডেমিক ভবনের তৃতীয় তলার কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুমআ ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামেয়া দারুল হাদীস মুন্সীবাজার এর শ্রেণিকক্ষের সংকট নিরসনের লক্ষে মজলিসে আমেলার সিদ্ধান্তক্রমে মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যান কর্তৃক নির্মিত শিক্ষা ভবনের তৃতীয় তলার কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার, মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল হক,মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আবদুল মালিক জব্বার, সৈয়দ রুহুল আমীন, মোশতাক আহমদ চৌধুরী খোকন, সিপার আহমদ তরফদার, ইউকে প্রবাসী মাহবুব আহমদ তরফদার, নাজিম আহমদ তরফদার, মিজান আহমদ তরফদার,ইকবাল হোসেন চৌধুরী, প্রাবাসী মোঃ কবির আহমদ , মাদরাসা কমিটির সদস্য সেলিম আহমদ, মাওলানা লুৎফুর রহমান তাফাদার,হাফিজ মাওলানা ফাত্তাহুর রশীদ চৌধুরী মাহফুজ, জুবেল আহমদ চৌধুরী, ইব্রাহিম আহমদ সুমন,ওয়াহিদুর রহমান তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক মণ্ডলী। ভিত্তিস্থাপন শেষে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন নির্মাণ কাজ সমাপ্ত করতে উপস্থিত সুধীমহল ও দেশী প্রবাসী বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। মুনাজাতের মাধ্যমে দেশ ও প্রবাসী সহ দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com