1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন, এক হাজার টাকার জন্য ৮ বছরের শিশু হত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৪ Time View

অগ্রযাত্রা সংবাদ: মৌলভীবাজার সদর থানার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়। এ ঘটনার সূত্র ধরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়া সহ সদর থানার একটি চৌকস দল রহস্য উন্মোচনে মাঠে নামে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্স (১৯) সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের সুকৌশলী জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স জানায় মাত্র এক হাজার টাকা পাওয়ানাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয়। শিশু মাহিম হত্যার ঘটনায় আজ ১৩ ডিসেম্বর সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মোঃ বদরুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক জানান শিশু মাহিম হত্যার প্রধান আসামী সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com