1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

রাজনগরে কুপিয়ে হত্যার ঘটনায় আটক-৩

  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮০ Time View

রাজনগর প্রতিনিধি :
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল মালিক। সাথে ছিলেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। তাৎক্ষণিক নিজগাঁও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে কয়েকজন মুখোশধারী চলন্তগাড়ি গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে আব্দুল মালিককে। আহত হন তাজুলও। অধিক রক্তক্ষরণের কারনে ঘটনাস্থলেই নিহত হন হতভাগা আব্দুল মালিক।

জানা যায়, উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও এলাকায় সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর মালিকানাধীন বেশ কিছু জমির দেখাশুনা করতেন আব্দুল মালিক। এডভোকেট মন্টু ঢাকায় থাকার কারণে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও মন্টু’র মালিকানাধীন জমি নিয়ে বিরোধ রয়েছে তারই মামা নিজগাঁও এলাকার কলা মিয়ার সঙ্গে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকাদ্দমা পর্যন্ত গড়ায়।

নিহত আব্দুল মালিকের ভাই আব্দুল হাকিম জানান, এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পত্তি দেখাশুনা করতেন আমার ভাই। নিজগাঁওয়ের জমি নিয়ে বিরোধের কারণে কলা মিয়া তার ওপরও ক্ষুব্ধ ছিল। এর আগেও কলা মিয়া বিভিন্ন সময় হুমকি দিয়েছেন আব্দুল মালিককে। আমাদের ধারণা কলা মিয়াই এ ঘটনা ঘটাতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন শনিবার বলেন, ওই ঘটনায় গেল ১৯ নভেম্বর ৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তদন্তে গিয়ে আমরা গেল শুক্রবার কলা মিয়া (৫৫),তার স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এজহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com