

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বজলুর রহমান (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত বজলুর রহমান সদর উপজেলার বিন্নি গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
১৬ নভেম্বর মঙ্গলবার বিকাল অনুমান ১৭.০০ ঘটিকায় মৌলভীবাজার সদর মডেল থানার এসআই কাঞ্চন, এএসআই মাহবুব, এএসআই সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আলোচিত বজলু ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন গ্রেফতার বজলু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি চৌকস দল সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার বজলু ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.