1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাসে বসে পর্নো ভিডিও দেখছিল যুবক,ছাত্রীর প্রতিবাদে যুবক কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪২৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়ুয়া এক ছাত্রী। সোমবার রাতে চট্টগ্রাম থেকে বাসে করে সিলেটে আসছিলেন তিনি। বাসে ওঠার কিছুক্ষণ পরেই দেখা দেয় বিপত্তি। বাসে তার সামনের আসনে বসা এক যুবক ওই তরুণীকে দেখিয়ে মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতে শুরু করেন। তরুণী প্রতিবাদ করে তাকে ভিডিও বন্ধ করার অনুরোধ করেন। কিন্তু মাহবুবুর রহমান নামের ওই যুবক ভিডিও দেখে যেতে থাকেন। পরে ওই তরুণী বিষয়টি গাড়ির চালকের সহযোগীকে জানান।

তরুণীর সিট বদলে আরেকজন নারীর পাশের আসনে বসানো হয়। মৌলভীবাজারের শেরপুর এলাকায় গাড়িটি আসার পর মাহবুবুর গাড়ি থেকে নামতে চাইলে তরুণী বাধা দেন।

একপর্যায়ে হইহুল্লোড় শুনে মহাসড়কে দায়িত্বরত শেরপুর হাইওয়ে থানার মো. শিবলু মিয়া এগিয়ে আসেন। তিনি ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান তিনি। এরপর আজ সকাল ৭টা ২০ মিনিটে শেরপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান আসেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহবুবুরকে ৩ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com