1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

জমকালো আয়োজনে শ্রীমঙ্গলে পালিত হয়েছে গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা

  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ Time View

শ্রীমঙ্গল প্রতিনিধি ঃ

মৌলভীবাজার জেলার শ্রীমেঙ্গলে পালিত হয়েছে গারো সম্প্রদায়দের নবান্ন উৎসব ওয়ানগালা। বছরের প্রথম ফসল তাদের দেবতা মিসি এবং সালজং এর নামে উৎসর্গ করে তারা শরু করেন নতুন বছরের জীবন যাপন।
রবিবার ১৪ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া (গারো লাইন) মাঠে শ্রীচুক আচিক আসং নকমা এসোসিয়েশন ও শ্রীচুক গারো যুব সংগঠনের আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
এতে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি ছাড়াও আয়োজন করা হয় তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনাসভার।
এ অনুষ্ঠানে ঢাকা থেকে আগত তাদের পুরহিত ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যন্যরা।
অনুষ্ঠানে তাদের পুরহিত (কামাল) জংসন ম্রি মোরগ কেটে এর ভিতরের খাদ্য নালি দেখে আগামী বছর কেমন কাঠবে এর ভবিষৎবাণী করেন। পুরহিত জংসন ম্রি মোরগের খাদ্যনালী দেখে বলেন, দেশ একটি দু:সময় কাটিয়ে ভালো দিকে এগুচ্ছে। এ বছর দেশে শস্য উৎপাদন ভালো হবে। মানুষের মেলবন্ধন সুদৃর হবে। স্বামী-স্ত্রীর সু-সর্ম্পক গভীর হবে এতে সংসার জীবনে উন্নতি আসবে।
এর আগে সকাল ৯টায় ‘থক্কা’ অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন বিশপ শরত ফ্রান্সিস গমেজ (সিলেট ধর্ম প্রদেশ) উল্লেখ্য প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো সম্প্রদায়ের মানুষ এই ওয়ান গালার উৎসবের আয়োজন করেন। এই উৎসবে দেবতা সূর্য ও মিসি এবং সালজং এর উদ্দেশ্যে নতুন ফসল উৎসর্গ করা হয়। এ সময় নতুন বছর যেন ফসল ভালো হয় সে জন্য তারা তাদের দেবতা মিসি এবং সালজং এর কাছে বিশেষ প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com