1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মসজিদের ইমামকে  কুপিয়ে  কব্জি বিচ্ছিন্ন- আটক-১

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৬ Time View

বরিশাল প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এক মসজিদের ইমামের বাম হাতের কব্জি এবং ডান হাতের দুটি আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে একজন। আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পরপরই থানা পুলিশ হামলাকারী বাবুল মাঝীকে একটি ধারালো দা এবং বিচ্ছিন্ন কব্জিসহ গ্রেপ্তার করে। আহত মাওলানা মো. ইয়াকুব আলী স্থানীয় পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, আটক বাবুল মাঝী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদরাসায় পড়ালেখা শেষ করে সম্প্রতি গ্রামে ফিরে আসে। ওই মসজিদের ইমামের নামাজ পড়ানোয় ত্রুটি আছে বলে সে দাবি করে আসছে। সম্প্রতি সে ওই মসজিদে তার মতো করে এতেকাফের জন্য বসতে চায়। কিন্তু ইমাম ইয়াকুব আলী তাকে এতেকাফে বসতে বাঁধা দেয়। এর জের ধরে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে ওই মসজিদের সামনে ইমাম ইয়াকুব আলীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি এবং ডান হাতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে বাবুল মাঝী। স্থানীয়রা আশংকাজনক তাকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এদিকে ইমামের উপর হামলার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাবুল মাঝীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা এবং ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com