1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র আক্রমণে  নারী-শিশুসহ আহত-৫

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮৪৩ Time View

আব্দুল বাছিত খান ঃঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়  অচেনা এক প্রাণীর অতর্কিত হামলার আতঙ্কে আতঙ্কিত মুন্সিবাজার ইউনিয়নের হরিস্বরন  গ্রামের শিশু, নারী, পুরুষরা। গত ৩ নভেম্বর বুধবার  উক্ত প্রাণীটির আক্রমণে আহত হয়েছে নারী-শিশুসহ ৫জন।

এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয়  মল্লিক (২)  শিশুকে দুপুরে  আক্রমণ করে মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক(৫) তাকেও রক্তাক্ত জখম করে। শিশুদের আত্মচিৎকারে শিশুটির মাসহ বাড়ির লোকজন  এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকা জনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয়রা এ প্রতিনিধিকে জানান,অদ্ভুত আকৃতির প্রাণী টা দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণী টি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে।  তাই এই অচেনা  প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়।

একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার  বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায়(৩০) শিশু পুত্র বিপ্লব রায়(১০)
মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি(৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহীনি। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে একা পাইলেই আক্রমণ করছে। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন  এলাকাবাসী।

কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়, এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com