


মৌলভীবাজারে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সরকারের ভর্তুকির কৃষি যন্ত্র তোলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যন মোঃ কামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান,সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত।
কৃষি বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরের সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে জেলায় বরাদ্দ আসে ১৫ টি কম্বাইন্ড হারভেস্টার, ৩টি রাইস ট্রান্সপ্লান্টার, ১৯টি রিপার, ১৫টি ধান মারাই যন্ত্র ও ১টি ভুট্রা মারাই যন্ত্র।








Leave a Reply
You must be logged in to post a comment.