1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শহীদনগর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জিল্লুল,সম্পাদক টিপু সুলতান 

  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৯১ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৩৯ জন ভোটারের মধ্যে ৫২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আবুল বশর জিল্লুল ছাতা প্রতীক নিয়ে ২৯৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান চৌধুরী ঘড়ি প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- জুবের আহমদ (মাছ), মো. মিরাজ খান (ফ্যান), নজরুল ইসলাম সজিব (কলস), মনোয়ার মিয়া (চশমা), আরব আলী (দোয়াত কলম), মখলিছ মিয়া (কাপ পিরিচ), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), মো. সাজু মিয়া (টেবিল) ও মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল)।নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা কনে।

বিভিন্ন পদে ১৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন ভোট গননা শেষে শনিবার সন্ধ্যা ৭টায় শহীদনগর ব্যবসায়ী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস।

এ সময় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, নির্বাচন কমিশনার মো. মিছবাহুর রহমান চৌধুরী. সদস্য সচিব মো: ফেরদৌস খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com