

অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগান (ফাঁড়ি) এলাকার ৮০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর শুক্রবার সন্ধায় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমদ বদরুল এর সভাপতিত্বে রাধা শাম এর সঞ্চালনায় মৃতিঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম.পি সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, এ হিলালী জিএম দেউডী চা বাগান, মীর মোঃ গোলাম ফারুক ডিজিএম, মৌপবিদ, প্রদীব দেব বর্মা ডেপুটি ম্যানেজার মৃতিঙ্গা চা বাগান, ধনা বাউরী সভাপতি মনু ধলাই ভ্যালী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।









Leave a Reply
You must be logged in to post a comment.