1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে ভানু লাল রায় বিজয়ী

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনে ভানু লাল রায় বিজয়ী।  শ্রীমঙ্গল আওয়ামী লীগ ও ভানু লাল রায়ের প্রধান নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে- ভানু লাল রায় ভোট পেয়েছেন প্রায় ৬০ হাজার। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রেমসাগর হাজরা পেয়েছেন প্রায় ৩৩ হাজার। মিষ্টি বিতরণ করেছেন ভানু লাল রায়ে কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। ভানু লাল রায়ের গলায় পড়িয়ে দিচ্ছেন ফুলের মালা। তবে রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিস থেকে চুড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রের ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে (লাঙ্গল প্রতীক) নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করেন।

শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন । এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব-এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্যপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com