

অগ্রযাত্রা সংবাদ ঃ সারা দেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন রয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।
এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১-২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪-২৫ অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার ২৬-২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
যেসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা হলো— মৌলভীবাজারের জুড়ী উপজেলার
জায়ফরনগর,পূর্বজুড়ী,পশ্চিমজুড়ী,গোয়ালবাড়ী,সাগরনাল ইউপিতে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.