

অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারে রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুজাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ছালেক মিয়া ইউনিয়ন পরিষদের নামে অধিগ্রহণকৃত ভূমিতে নির্মিত কামারপট্টি টিনশেড প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯এর ৩৪(৪) খএবং ঘ অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.