1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

র‍্যাব-১৩ কর্তৃক ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার-৪

  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৩৪ Time View

রংপুর সংবাদদাতাঃ
র‌্যাব ১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প কর্তৃক ৪ জন চোরাকারবারী গ্রেফতার, দুইটি চোরাই মোটররসাইকেল উদ্ধার।
বাংলাদেশ ভূখন্ডের উত্তর সীমান্তবর্তী একটি জেলা লালমনিরহাট। এই জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারী সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ পথে (ভারতীয়) বিভিন্ন ধরনের চোরাই পণ্য আসে। পাটগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বুড়িমারী বাজার হয়ে চোরাকারবারী চক্র চোরাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর চোরাকারবারীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই পরিপেক্ষিতে র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (৮ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারী দলের ৪ সদস্যকে দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রিকাতুল করিম (১৯) পিতা-মোঃ রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সুমন (২৭) পিতা-মৃত আজগার আলী, মোঃ রাকিব ইসলাম (২১) পিতা-মোঃ সায়দার রহমান, মোঃ ফরিদুল ইসলাম (৩১) পিতা-মোঃ কহির উদ্দিন, সকলের থানা-পাটগ্রাম জেলা- লালমনিরহাট।
র‌্যাব ১৩, রংপুর এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীগন অবৈধ পথে চোরাই মোট রসাইকেল আনার কথা স্বীকার করেছে। এবং চোরাই মোটর সাইকেল নিয়ে আসতে সহায়তাকারী হিসেবে লালমনিহাট জেলার মোঃ খাইরুজ্জামান রিপন (১৯), নামে অজ্ঞাত এক ব্যক্তির কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com