1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সাংবাদিকরা যাবে কৈ?- আহমেদ আবু জাফর

  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪৮৩ Time View

অগ্রযাত্রা ডেস্কঃ

# দূর্ণীতির বিরুদ্ধে কলম ধরবেন? সাংঘাতিক হবেন

# অনিয়মের বিরুদ্ধে লিখবেন? চাঁদাবাজ হবেন

# অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন! হুমকি খাবেন

# ধর্ষকের বিরুদ্ধে লিখবেন? রোষানলে পড়বেন

# সন্ত্রাসীর বিরুদ্ধে লিখবেন? রাস্তায় পিস্তল ঠেকাবে নয়তো ছেলে মেয়েকে জিম্মি করবে

# পতিতার বিরুদ্ধে লিখবেন? ধর্ষণ মামলা খাবেন
# এমপি-মন্ত্রীর বিরুদ্ধে লিখবেন? গুম-খুন হবেন। সাথে মামলা বোনাস।

# প্রশাসনের বিরুদ্ধে লিখবেন? সরকারী কাজে বাঁধাদানের মিথ্যা অভিযোগে মামলা খাবেন

# ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে লিখবেন? ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মামলায় টুনিসহবাঁশ খেতে পারেন।

# টেন্ডার বানিজ্য, শিক্ষা বানিজ্য, মাদক বানিজ্য, যাত্রী হয়রাণী, অবৈধ ব্যবসার বিরুদ্ধে লিখতে গেলে হুমকি, ভয়ভীতি, হামলা, লাঞ্ছনা, মামলাতো আছেই। বলুনতো সাংবাদিকরা কি লিখবেন? আরও কত কি!!!

আসুন; দেশে আলু পেয়াজে মূল্যহ্রাস। টমেটোয় পচন ধরেছে। পেয়াজে ঝাজ নেই। পানিতে তলিয়ে গেছে দক্ষিনাঞ্চলের তরমুজ ক্ষেত। গরুর খাদ্যের বিকল্প ঘাস চাষে আগ্রহী হয়ে উঠছে উত্তরাঞ্চলের কৃষকরা। পর্যটন এলাকায় পর্যটক শুন্য। পর্যটন কেন্দ্র হয়ে ওঠতে পারে ছৈলারচর ইত্যাদি…..।

এসব সংবাদে কারো সমস্যা হবেনা। জয়ধবনি ওঠবে সাংবাদিকদের। বাহবা পাবে সাংবাদিকরা। এভাবে ১ মাস চললেই রাষ্ট্র তলাবিহীন ঝুঁড়িতে শুন্যকোঁঠায় পৌঁছবে। সাংবাদিকদের কোন দোষ থাকবেনা।

নানা অসঙ্গতি ও চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সাংবাদিকরা রাষ্ট্রের অতন্দ্র প্রহরীর মত কাজ করছে কোন বিনিময় ছাড়া।

দূর্ণীতিবাজরা লুটেপুটে হাজার কোটি টাকা আত্মসাৎ করুক। যে যার মত মহাসড়ক বন্ধক রেখে ব্যাংক লোন নিয়ে করোনাকালে আগত রমজান ও ঈদ উদযাপন করবো…

আহমেদ আবু জাফর
সাধারণ সম্পাদক
বিএমএসএফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com