1. basitpress71@gmail.com : basitpress71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কুলাউড়ায় পুলিশ-সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০৬ Time View

অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারারে কুলাউড়া উপজেলার কর্মধা থেকে মঞ্জু মিয়া (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে । রবিবার (৪ এপ্রিল) রাতে তাকে কর্মধা থেকে আটক করে পুলিশ। সে কর্মধা ইউনিয়নের দোয়াল গ্রামের মৃত হবিবউল্লার ছেলে।থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কর্মধায় মঞ্জু মিয়ার করা একটি অভিযোগের তদন্তে যান কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান। সেখানে গিয়ে তিনি মঞ্জুকে খবর দেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলার পর তার কথাবার্তায় পুলিশ তাকে সন্দেহ করে। পরে স্থানীয়দের কাছ থেকে পুলিশ তার পরিচয় জানতে চাইলে সে ‘কাঠমিস্ত্রি’ ও প্রতারক বলে পুলিশকে জানান তারা।এদিকে মঞ্জুকে আটকের খবরে ছুটে আসেন প্রতারণার শিকার মোহাম্মদ রফিক মিয়া, আছকির মিয়া, ফারুক মিয়া, জব্বার মিয়া, আব্দুস সত্তার ও মাসুক মিয়া। তারা পুলিশকে জানান, মঞ্জু বিভিন্ন সময়ে পিস্তল এবং ওয়ারল্যাস নিয়ে সচিবের পিএস ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জমির জায়গা ও জমির কাগজপত্র ঠিক করার নাম করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, তাকে মঞ্জুকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com