1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আগামীকালের হেফাজতের ডাকা হরতালে গণপরিবহন চলবে : মালিক সমিতি

  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৯৯ Time View

অগ্রযাত্রা ডেস্ক: হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজত ইসলামের ডাকা আগামীকাল ২৮ মার্চের হরতাল উপলক্ষে আলোচনা করার জন্য আজ ২৭ মার্চ বেলা ১২টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, আমরা পরিবহন ব্যবসায়ী। হরতাল হলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হব। এভাবে হরতাল ডেকে জনদূর্ভোগ সৃষ্টি করার চেষ্টা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। তারা আহুত হরতালে ঢাকা শহর ও শহরতলীর সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী রুটে বাস-মিনিবাস চলাচল করলে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটেও গাড়ী চলাচল করবে।

সভায় হেফাজতে ইসলামের আহুত হরতালের দিন যান চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।

খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com