1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪০০ Time View

অগ্রযাত্রা ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ঢাকা সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া, জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি। তিনি বলেন, সোমবার (২২ মার্চ) ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা আনন্দিত। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার সম্ভাবনা খুবই কম। কারণ, জাতিসংঘ আগে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা বিদেশিদের গণহত্যার বিবরণ জানাতে চাই। সে কারণে ফরেন সার্ভিস একাডেমিতে জেনোসাইড কর্নার করা হয়েছে। ড. এ কে আব্দুল মোমেন আরও জানান, বঙ্গবন্ধু-বাপু মিউজিয়ামেও একটি জেনোসাইড করিডোর থাকবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (২২ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com