1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

পর্যটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে শ্রীমঙ্গলে সভা অনুষ্টিত

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৬১ Time View

শ্রীমঙ্গল প্রতিনিধি :করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল মোটেল ও রিসোর্টেগুলোতে স্বাস্থ্যবিধি জোরদারের লক্ষে মতবিনিময় করেছেন টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল।শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ টি হেভেন রিসোর্টে বুধবার (২৪ মার্চ) দুপুরে ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবীবের নেতৃত্বে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মো. মুসার সাথে মত বিনিময় করেন তারা। মতবিনিময়কালে ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবীব বলেন, দেশজুড়ে করোনাভাইরাস আবারো বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনে শ্রীমঙ্গলের করোনা পরিস্থিতি সারা দেশের তুলনায় অনেক ভাল ছিল।তিনি বলেন, শ্রীমঙ্গলের সর্বসাধারণের জানমাল রক্ষায় এবং করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রীমঙ্গলের হোটেল রিসোর্টগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রবেশ করে। তাদের মাধ্যমে কোনভাবে যেন ভাইরাস এ অঞ্চলে ছড়াতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিকল্প কিছু নেই তাই খুব দ্রুত সব হোটেল রিসোর্ট এর মালিকদের সাথে বসে আলোচনা করা হবে পাশাপাশি টুরিস্ট পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে, তারা প্রতিদিন বিভিন্ন হোটেল রিসোর্টে গিয়ে স্বাস্থ্যবিধি প্রতি পালনের লক্ষ্যে পরামর্শ প্রদান করছেন। এই মতবিনিময় সভায় ট্যুরিষ্ট পুলিশ শ্রীমঙ্গল সাব জোনের পরিদর্শক মো. হাবিবুর রহমান, দেবাংশু কুমার দে এবং উপ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com