1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেটে বাম জোটের মিছিলে আটক ৭

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের সফরকে কেন্দ্র করে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও মানববন্ধন এবং কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ।এদিকে মানববন্ধন শেষে মোদিবিরোধী স্লোগান দিয়ে কলো পতাকা মিছিল শুরু করলে বাধা দেয় পুলিশ। এ সময় বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ প্রতিবাদ জানালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সাত জনকে আটক করে পুলিশ। আটক সাত জনের মধ্যে পাঁচ জন হচ্ছেন– উজ্জ্বল রায়, ফাহিম, মণীষা ওয়াহিদ, সাদিয়া নাওশিন তাসনিম ও সঞ্জয়। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহের বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সমানে অবস্থান নেয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা রাস্তা বন্ধ করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়ে ৫জন পুরুষ ও ২ জন নারীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com