1. basitpress71@gmail.com : basitpress71 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ব্যবসায়ীকে খুনের ঘটনায় অস্ত্র,সিএনজিসহ ৩ ঘাতক আটক

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৪৮ Time View

অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে লক্ষণ পাল (৩৭) এক ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত তিন খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ মার্চ ) দিবাগত রাতে রাজনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।রাজনগর  থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন খুনিকে  গ্রেফতার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত চাকু ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।ঘটনার সময় তার সাথে থাকা মেবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। নিহত ব্যবসায়ীর নাম লক্ষণ পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ৪ ছেলের মধ্যে সবার ছোট।গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার আমিরপুর এলাকার মৃত জসিম মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২৪),উত্তরঘরগাঁত্ত গ্রামের রনজিত দেব এর ছেলে রবেন্দ্র দেব (৩৬), আমিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৮)।১২ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃতের গলায় দড়ির দাগ, চোখেমুখে বালু ও পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবারের ন্যায় রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। ১২ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্ত হতে মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে পুলিশ। পরে ১৩ মার্চ শনিবার সকালে স্বজনরা রাজনগর থানায় গিয়ে মৃতদেহটি লক্ষণের বলে শনাক্ত করেন। তার স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com