

অগ্রযাত্রা সংবাদঃ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। আজ বৃহস্পতিবার সিলেটে ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.