

অগ্রযাত্রা সংবাদ : শিশু পুত্র জানেনা তার বাবা আর কোন দিন ফিরে আসবেনা। দাদিকে বার বার বলছে আমার আব্বু কোথায়, পুত্র শোকে কাতর দাদির কোন ভাষা নাই। শিশু পুত্র রিয়াদ এখনও মনে তার বাবা বাজারে আছেন তার জন্য মিঠাই নিয়ে আসতেছে। দাদির কাছে অবুঝ শিশুর প্রশ্ন আমার আব্বু এতো দেরী করেন কেন? আমি আব্বুকে দেখবো, আমার জন্য মিঠাই নিয়ে আসবে। গত ১০ মার্চ সরেজমিনে গেলে এমন করুণ দৃশ্যের সম্মুখীন হতে হয় সংবাদকর্মীদের। উল্লেখ্য
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেভ বৃহস্পতিবার ৪ মার্চ রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে ছুরিকাঘাতে সিএনজি অটো চালক মুক্তিযোদ্ধা সন্তান জলিল মিয়া নিহত হওয়ার ঘটনায় শুক্রবার ৫ মার্চ রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি ও তার দুই ভাইসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী দেখানো হয়েছে। নিহতের বড় ভাই খলিল মিয়া বাদি হয়ে এ মামলা করেন। নিহত অটোচালক জলিল মিয়া আলীনগর বস্তি এলাকার মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।








Leave a Reply
You must be logged in to post a comment.