


মোঃ আজিজুল ইসলাম, মৌলভীবাজার:: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে নাগরিক সেবা পৌঁছে দিতে চেয়ারম্যান নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই। দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়নে রুপান্তরিত করবো। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন এলাইছ বলেন- রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট,পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা,কবরস্থান, জরুরি এ্যাম্বুলেন্স সেবা, ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা স্বচ্ছতা ও জবাবদিহীতামূলক কার্যক্রম চালু করবো। একান্ত আলাপকালে তিনি এ প্রতিবেদককে তার বিভিন্ন পরিকল্পনা ইউনিয়নবাসীর উদ্দেশ্য তুলে ধরে বলেন- পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা তৈরি ও রাস্তা প্রশস্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো। পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, শিক্ষার অধিকার যাতে ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে তা নিশ্চিত করা। তাছাড়া অনেক সড়কে এখনো নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রত্যেকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিব। যাতে এসব স্থানে মাদকসেবীদের আড্ডা থেকে মুক্ত থাকে। তিনি আরো বলেন, অতীতে সবসময় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করেছি। করোনাভাইরাস সঙ্কটে দিন-রাত খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন, অসহায় শ্রমজীবী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছি। যুবকদের সামাজিকভাবে সম্মিলিত করে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবো এবং তাদের সাংস্কৃতিক উন্নয়নের জন্য ইতিমধ্যে কাজ করছি। হতদরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ভার নিজে বহন করছি। আমি বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে দেখিয়ে দিতে চাই যে ইচ্ছা থাকলে উপায় হয়।
তিনি আরো বলেন, আমার কোন পিছুটান নেই। অর্থের প্রতি কোন লোভ নেই আছে সম্মান আর জনগনের সেবা করে ভালবাসা পাবার লোভ। আমি নির্বাচিত হয় বা না হয় মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করতে চাই।








Leave a Reply
You must be logged in to post a comment.