

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে কাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। এ উপলক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভানুগাছ বাজারে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি রেস্টুরেন্টে কমলগঞ্জের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করে আয়োজক কমিটি। ঈমান’স ফ্লীট এন্ড ম্যানেজমেন্ট এর স্পন্সরে সভায় আয়োজক কমিটি টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ও সবার সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলন, সাধারণ সম্পাদক মো. কয়েছ আহমদ, মাঠ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন, সাজসজ্জ্বা কমিটির সাধারন সম্পাদক মো. মাসুম আহমেদ, অর্থ সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।
খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধন খেলায় খেলোয়াড় কল্যান সমিতি শ্রীমঙ্গল ও খেলোয়াড় কল্যাণ সমিতি হবিগঞ্জ অংশ গ্রহণ করবে।








Leave a Reply
You must be logged in to post a comment.