1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বিমানবন্দর এলাকার জঙ্গলে পাওয়া গেল জীবিত নবজাতক

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২০ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ রাজধানীর বিমানবন্দর বলাকা ভবনের পাশের একটি জঙ্গল থেকে জীবিত নবজাতক (কন্যা) উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।  বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই বিএম রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, বেলা ১১ টার দিকে বলাকা ভবনের পাশে পরিচ্ছন্নতা কর্মী রেহেনা ঐ ভবনের পাশে জঙ্গলে কাথা মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শোনেন। পরে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। সংবাদ শুনে তাকেসহ বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালটির নবজাতক ইউনিটে ভর্তি করানো হয়।  তিনি বলেন নবজাতকের বয়স আনুমানিক দু-এক দিন হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটির শরীরের আঘাতের চিহ্ন নেই, তবে রেশ রয়েছে। তিনি জানান নবজাতকটির ওজন দুই কেজি দু’শ গ্রাম। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে, তারপর শারিরীক অবস্থা সম্পর্কে বলা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com