1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

তাহিরপুরে সাংবাদিককে গাছের সাথে বেধে নির্যাতন করেছে বালু খেকোরা

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৩ Time View

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত অপরুপ সৌন্দয্যের লীলাভূমি পর্যটক এলাকা হিসেবে খ্যাত যাদুকাটা নদীতে স্থানীয় কিছু ভূমিখেকো চক্র সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে পাড় কেটে লক্ষ লক্ষ বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এই বালু কাটার দৃশ্য ধারন করতে ছবি তুলতে গেলে তাহিরপুরে স্থানীয় এক সাংবাদিককে বেদড়ক গাছের সাথে পিঠিয়ে গুরুতর আহত করেছে একটি প্রভাবশালী ভূমি লুটপাঠকারী চক্র। তারারাতারাতি যাদুকাটা নদীতে ও পাড় কেটে অল্পদিনে লক্ষপতি হলেও দেখার যেন কেহ নেই। এই চক্রটি সাংবাদিককে প্রথমে মারধরের পর তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এমন দৃশ্য হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। এই ঘটনায় যে বা যারাই জড়িত রয়েছেন তাদের দ্রæত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তাহিরপুরের জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলন করছিল স্থানীয় একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র। এমন সংবাদ পেয়ে সোমবার (১ ফেব্রæয়ারী) সকালে দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন পাড় কেটে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে যান। ছবি তুলতে দেখে পাথর কাটার সঙ্গে জড়িত সকল ভূমিখেকোরা তাকে আটক করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং বেদড়ক মারপিঠ শুরু করেন এবং পরবর্তীতে ঘাগটিয়া চকবাজারে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে শরীরের কাপড়চোপড় ছিড়ে পেলে লাঠিসোটা দিয়ে ঐ সাংবাদিকদের শরীরের বিভিন্ন অংশে আগাত করতে থাকে। এত পর্যায়ে তাকে পিঠিয়ে অজ্ঞান করে ফেলে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মারধরের পর সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে । তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। চারপাশ ঘিরে রেখেছে হামলাকারীরা । একপর্যায়ে তার বাঁধন খুলে দেয়া হয়। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা একটু অনুসন্ধানে নামলেই এই হামলার ঘটনার সাথে কারা জড়িত তাউদঘাটন করা সম্ভব হবে।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, চক্রটির কারণে জাদুকাটা নদী ধ্বংস হয়ে যাচ্ছে।

পরে স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক ঐ সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জানান, ‘এক সাংবাদিক জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার ছবি তুলতে যান। তাকে ছবি তুলতে দেখে প্রকাশ্যে পাথরখেকোরা গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এই ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।

এ ব্যাপারে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com