1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে পশুর হাটে সরগরম বেচাকেনা — চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন পশুর হাটে জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা। আদমপুর, টেংরা, ব্রাহ্মণবাজার, ভানুগাছ, শমশেরনগর ও ভৈরব বাজারসহ বিভিন্ন হাটে দেশীয় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সরবরাহ বাড়লেও এখনো প্রত্যাশিত ক্রেতা সমাগম দেখা যায়নি।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় কোরবানীর যোগ্য পশু প্রস্তুত রয়েছে ৭৪ হাজার ৫৮৪ টি, যেখানে সম্ভাব্য চাহিদা ৭১ হাজার ৪৭২টি। ফলে স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি। খামারিদের দাবি, গো-খাদ্য ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান জানান, প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু রয়েছে, যাতে ক্রেতারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু কিনতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com