

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক লন্ডন প্রবাসী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুরে আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ নুরে আলম জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে একাটুনা ইউনিয়নকে একটি আধুনিক আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।
সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শুভ নববর্ষ!








Leave a Reply