1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার দাদা-দাদীর কবর জিয়ারতে কমলগঞ্জের গ্রামের বাড়িতে আসছেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

আব্দুল বাছিত খানঃ 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান, সাবেক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নিজের জন্মভূমি কমলগঞ্জ সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর মৌলভীবাজারের বাহারমর্দনস্থ গ্রামে কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি শ্রীমঙ্গলের বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর দুপুর ২.৩ ঘটিকায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে অবস্থিত তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এটি মন্ত্রীর জন্মভূমিতে একটি আবেগঘন সফর হিসেবে স্থানীয়দের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।
সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী কমলগঞ্জ থেকে সড়কপথে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, কমলগঞ্জের নিজ গ্রামের বাড়িতে দাদা-দাদীর কবর জিয়ারত এবং বরুনা মাদরাসা পরিদর্শনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রীর এই সফর স্থানীয়দের মধ্যে আশা জাগাচ্ছে যে, জন্মভূমি ও স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে তিনি সরাসরি নজর দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com