

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। নেটিজেনরা প্রধানমন্ত্রীর কর্মস্পৃহার বিষয়টি তুলে ধরে ছবিগুলো শেয়ার করছেন, তাতে মন্তব্য করছেন। ছবিদুটোর একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সেলাই করছেন।
শনিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটো পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।
তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি রান্না করা, মাছ ধরা ও সেলাইয়ের সময় বের করে নেন।








Leave a Reply
You must be logged in to post a comment.