

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের ৬ষ্ট শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিয়ে রবিবার ১৮ জানুয়ারি সকাল ১১টায় নবীন বরণ অনুষ্টান জমকালো ভাবে অনুষ্টিত হয়। দ্বিতীয় অধিবেশন দুপুরে সহকারী শিক্ষক মাওলানা ওবায়দুল হক ও ননী গোপাল দেবনাথ এর অবসর জনিত বিদায় উপলক্ষ্যে বিদ্যালয়ের আয়োজনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় হল রুমে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু,সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী নাথ, বিদায়ী শিক্ষক মাওলানা ওবায়দুল হক ও ননী গোপাল দেবনাথ, সহকারী শিক্ষক আব্দুল আজিজ,পলাশ চন্দ্র পাল প্রমুখ।
এছাড়াও শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্টান সমাপ্তি হয় ।








Leave a Reply
You must be logged in to post a comment.