1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি বদরুল ইসলামের লিখা কবিতা”আঁকাবাঁকা জীবনের পথে”

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

জীবন যখন আমাদের দুহাত ভরে দেয়
তখন খুব বেশি আনন্দিত হতে নেই
কারণ যা দেয় কেড়েও নেয় তারও বেশি
অনুযোগ করেও হৃদয়ে শান্তি মেলে না তখন।

এখানে পাওয়া কিংবা না পাওয়া সবই আপেক্ষিক
পাওয়ার আশাটাই আমাদের বিভ্রান্ত করে
স্বপ্ন দেখাতেও যদি আকাশকুসুম কল্পনা করি
আশাহত জীবনে নামে অপার দুঃখ গ্লানি।
চিন্তাচেতনার ভাঁজে লুকিয়ে থাকে হিংসা
বিদ্বেষ তখন খলনায়ক ভালোবাসার ছদ্মবেশে।

আমার জীবনকে আমি যা দিয়েছি
সেটুকুই আমার সঞ্চিত ধন — তা-ই আমাকে ঋদ্ধ করে।
যা অপূর্ণ তাতো পূরণের নয় — এও জানি
বুকের জমানো পাথর নামে না তবু পথ চলি —
সাফল্যের মোড়কে নিজেকে ঢেকে রেখে
এই চলার বাস্তবিক কোনো অর্থ নেই
বরং মানিয়ে নিতে হয় প্রতিকূলতার সাথে
বহুদূর হেঁটে যেতে হয় যন্ত্রণার হাতে হাত রেখে।

লিখেছেন : মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com